About WBPWA
Empowering Photographers • Connecting Communities • Promoting Photography
A state-wide family of photographers
ফটোগ্রাফি পেশার সাথে যুক্ত মানুষদের সংগঠিত করা খুব সহজ ছিল না। কিন্তু যখন কোনও বৃহৎশক্তির আক্রমণ নেমে আসে, তখন আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। T-Series-এর অযুক্তিক আক্রমণে আমরা একত্রিত হয়ে জেলাস্তরে এবং সর্বপরি রাজ্য সংগঠন গড়ে তুলি — যা আজ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে সারা রাজ্যের অগণিত ফটোগ্রাফার বন্ধুদের হাত ধরে।
স্থানঃ বর্ধমান · Govt. Reg. No.: S0016622
🏛 Government Registered · Established 2018Mission · Vision · Culture
মিশন — Mission
আমাদের লক্ষ্য আগামী দিনে রাজ্যের সমস্ত ফটোগ্রাফারকে এক ছাতার তলায় এনে শিক্ষিত ফটোগ্রাফার সমাজ গড়ে তোলা। Our goal is to bring every photographer of the state under one umbrella and build an educated photographer community.
উদ্দেশ্য — Purpose
সংগঠনের মূল উদ্দেশ্য আমাদের ফটোগ্রাফারদের শিক্ষিত করে তোলা, যাতে তাঁরা নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারেন। To educate photographers so they can evaluate and uplift their own work.
দৃষ্টি — Vision
ফটোগ্রাফারেরা সভাবতই সাংস্কৃতিক মনস্ক হয়ে থাকেন; তাঁদের দৃষ্টিভঙ্গি সাধারণের থেকে আলাদা হতেই হবে। Photographers are culturally minded — our vision is a creative, respected and self-reliant photographer society.
History of formation
ঘটনার বিবরণ — Fact Sheet
২০১৮ সালে পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও হুগলী — মাত্র এই আটটি জেলা নিয়ে রাজ্য সংগঠন গঠিত হয়। বর্তমানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর ও দার্জিলিং — এই জেলাগুলিতেও সংগঠন গঠিত হয়ে রাজ্য সংগঠনের সাথে যুক্ত হয়েছে।
অর্জন — Achievements
আমরা সংগঠনের সরকারি স্বীকৃতি পেয়েছি। ২০১৯ সালে সাফল্যের সাথে “বিশ্ব ফটোগ্রাফি দিবস” পালন করেছি। কলকাতার “ইমেজ ক্রাফট”-এ আমাদের সংগঠনের স্টল হয়েছে। দিল্লির Aakar Photography Fair-এ পরপর দুই বছর আমাদের সংগঠনকে স্টল দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সংগঠন ইতিমধ্যে All India Photographic Federation-এর সাথে যুক্ত হয়েছে।
সামাজিক দায়িত্ব — Social Responsibility
রক্তদান শিবির, কৃতি অথচ দুস্থ ছাত্রছাত্রীদের সহায়তা, বনসৃজন, বন্ধ চা বাগানের শ্রমিকদের বস্ত্রদান — বিভিন্ন জেলা সংগঠন নানা সামাজিক কাজ করে থাকে। হুগলী জেলা সাফল্যের সাথে “সচেতনতা যাত্রা” নামক সড়ক যাত্রা করে পাঁচটি থানাকে পরিক্রমা করে। করোনাকালে, আমফান ও যশ ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সংগঠন দাঁড়িয়েছিল সাধ্যমতো।
শ্রদ্ধাঞ্জলি — In Memoriam
বিগত দিনে যাঁরা আমাদের ছেড়ে শারীরিকভাবে চলে গেছেন, কিন্তু তাঁদের কাজ ও নির্দেশিত পথে আমাদের এগিয়ে দিয়ে গেছেন — স্বর্গীয় সুবীর সামন্ত, স্বর্গীয় অনিল চ্যাটার্জী, স্বর্গীয় হেমন্ত গুছাইত এবং আরও যাঁরা — তাঁদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
Founder Members
একসাথে আসুন
Together we capture — together we grow. Join the WBPWA family today.